আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৫

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় গাইনী চিকিৎসকদের সংগঠন ওজিএসবি’র কম্বল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : গাইনী চিকিত্সকদের সংগঠন ওজিএসবি’র পক্ষ থেকে বুধবার মাগুরায় শতাধিক দুস্থ ও অসহায় মায়েদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সকালে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলিজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি যশোর জোনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় ওজিএসবি যশোর জোনের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার শামসুন্নাহার লাইজু, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু রোগ চিকিত্সক জয়ন্ত কুণ্ডু, ডাক্তার অপূর্ব, ডাক্তার মেহেদি হাসানসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।

ওসিএসবি যশোর জোনের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার শামসুন্নাহার লাইজু বলেন, ওজিএসবি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ সরকার, জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী ও দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করেছে। সংগঠনটির সদস্য চিকিৎসক হিসেবে আমরা নিজেদের অর্থায়নে সাধারণ মানুষের সেবা দিয়ে থাকি। তারই অংশ হিসেবে মাগুরায় প্রায় ৩৫ হাজার টাকার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology