আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৫

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

ডায়াবেটিস চিকিৎসায় ইনসেপ্টার যুগান্তকারী সংযোজন লিনাট্যাব-ই

মাগুরা প্রতিদিন ডটকম : সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডায়াবেটিক রোগীদের জন্য নিয়ে এসেছে এক নতুন আশার আলো।

লিনাট্যাব-ই নামের এই ওষুধটি হচ্ছে বর্তমান সময়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণের সবচেয়ে আধুনিক এবং নিরাপদ ওষুধ লিনাগ্লিপটিন ও এম্পাগ্লিফ্লোজিন এর কম্বিনেশন। বিশ^জুড়ে ওষুধটি ডায়াবেটিস ও হ্নদরোগের সমস্যাজনিত রোগীর চিকিৎসার ক্ষেত্রে একটি নিরাপদ ও যুগান্তকারী ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত হচ্ছে। কারণ এটি ব্যবহার করার ফলে হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই যা ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে বিবেচনা করা হয়।

সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে এই ওষুধটি ইনসেপ্টা খুবই সুলভমূল্যে বাজারজাত করছে। এর দুটি মাত্রা লিনাট্যাব-ই ৫/১০ এবং লিনাট্যাব-ই ৫/২৫ এর প্রতিটি ট্যাবলে-র দাম হচ্ছে যথাক্রমে ৩০ টাকা ও ৪০ টাকা।

শনিবার জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এর উপস্থিতিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স (বিআইএইচএস)-এ এই ওষুধটির মোড়ক উন্মোচন করা হয় বলে জানিয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মিডিয়া কনসালটেন্ট জাহিদ রহমান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology