আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরার শ্রীপুরে ‘দরোজায় সরকার’ অ্যাপস্ এর উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : সরকারি সেবা সহজিকরণে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দরজায় সরকার’ নামে অ্যাপস্ এর উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাপস্-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা -উল-জান্নাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,  শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, খাদ্য অফিসার ইশরাত জাহান, যুব উন্নয়ন অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সহকারী প্রোগ্রামার আহমেদ মাহফুজ, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।

প্রশাসনের উদ্যোগে বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথম এ জাতীয় অ্যাপস স্থাপন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সফটওয়্যার ইন্জিনিয়ার সোহাগ হোসেন বলেন, এই অ্যাপসটির মাধ্যমে যে কোনো ব্যক্তি ঘরে বসেই উপজেলা পর্যায়ের যে কোনো সরকারি দপ্তরে যে কোনো বিষয়ে অভিযোগ, পরামর্শ, আবেদন করতে পারবেন। সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দপ্তরের আইডিতে গিয়ে তার আবেদনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology