আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরায় সদর উপজেলার ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি অফিস চত্বরে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো.রফিকুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার মোট সাড়ে ৭ হাজার কৃষকের মধ্যে সাড়ে ৪ হাজার কৃষককের প্রত্যেককে ১০কেজি করে ডিএপি সার, ১০ করে কেজি এমওপি এবং ৫ কেজি করে  উফশী ধানের বীজ বিতরণ করা হয়।  এছাড়া ৩ হাজার কৃষককের প্রত্যেককে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ  বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology