আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় শহরের  ভায়নার মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম (৫৮)নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলা প্রকৌশল বিভাগে উপ-সহকারী প্রকোশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি শহর থেকে মটর সাইকেল চালিয়ে ভায়না গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে ভায়নার মোড়ে পৌঁছলে যশোর সড়ক হয়ে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মিরা লাশ উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটি আটক করেছে।

এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার ভাররাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology