আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৬

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে জবাই করে খুন

মাগুরা প্রতিদিন : মাগুরায় তীর্থ রুদ্র (২১) নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শহরের পুরাতন বাজার রুদ্র স্টোরের মালিক নিমাই রুদ্র’র ছেলে তীর্থ রুদ্র মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তীর্থ রুদ্র নিজের ব্যবহৃত ডিসকোভার মটর সাইকেল নিয়ে শহরের আতর আলী সড়কের বাড়ি থেকে বের হয়। সে সময় বাড়ির সামনেই তার জন্যে চার বন্ধু অপেক্ষা করছিলো। তাদের সাথে সে রওনা দিলেও দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় রাত দেড়টার দিকে থানায় বিষয়টি অবহিত করা হয়। এরই মধ্যে সকালে এলাকাবাসী এতিমখানার পেছনে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরীক্ষার্থী তীর্থ রুদ্রকে নির্মমভাবে জবাই করে হত্যার ঘটনা ঘটলেও পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছু জানাতে পারেনি।

নিহত তীর্থ রুদ্র’র বাবা নিমাই রুদ্র বলেন, আমাদের পরিবারের কারো সাথে কোনো বিরোধ নেই। ইতোপূর্বে মোবাইল নিয়ে শহরের দুটি ছেলের সাথে তীর্থ’র বিরোধ তৈরি হলেও সেটি মীমাংসা হয়ে যায়। তার মটর সাইকেলটি পাওয়া যায়নি। মটর সাইকেল কেড়ে নিতে তাকে হত্যা করা হয়েছে কিনা বুঝতে পারছি না।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদি রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology