আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১২

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

শত্রুজিতপুরে প্রাইভেট কারে ছাগল চুরি করতে গিয়ে ২ যুবক আটক

মাগুরা প্রতিদিন : মাগুরায় প্রাইভেট কার নিয়ে ছাগল চুরি করতে গিয়ে আটক হয়েছে দুই যুবক।

আটককৃতরা হলেন মাগুরা শহরের টিভি ক্লিনিক পাড়ার মুকুলের ছেলে নুর আলম (২৫) ও ঘোড়ামারা গ্রামের নওশের শেখের ছেলে অনিক শেখ (২৪)।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে মাগুরার সদর উপজেলার শত্রুজিতপুর বাজার থেকে স্থানীয়রা তাদেরকে আটক করে ।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান  বলেন, দুপুরে ওই দুই যুবক ফাঁড়ির সামনের রাস্তা থেকে একটি ছাগল প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছাগলটির মালিক নুর ইসলাম সেটি দেখতে পেয়ে গাড়ির গতিরোধের চেষ্টা করেও ব্যার্থ হয়। কিন্তু শত্রুজিতপুর বাজার এলাকায় উপস্থিত জনতা তাদের আটক করে।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিটন কুমার সরকার বলেন,
আটক দুই যুবককে রাতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology