আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

নাকোলে চালের মধ্যে লুকানো ৭ কেজি গাঁজা উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রাম থেকে ৭ কেজি গাঁজাসহ হেলাল নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

হেলাল নাকোল পূর্বপাড়ার খোরশেদ মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩ টার দিকে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মুকুল হোসেনের নেতৃত্বে নাকোল পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারীকে আটিক করা হয়।

এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির চালের ড্রামের ভিতর লুকিয়ে রাখা ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও ২ টি মামলা রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology