আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৬

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

প্রধান উপদেষ্টার সাথে গণফোরাম সহ ১৩ দলের বৈঠক

মাগুরা প্রতিদিন : দেশের ১৩টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বুধবার বৈঠকে করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

২৩ জুলাই বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকাল ৩টা থেকে এ বৈঠক শুরু হয়।

এর আগে মঙ্গলবার রাতে ৪টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো—গণফোরাম, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদ, খেলাফত মজলিস,  ১২ দলীয় জোট, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জেএসডি, এলডিপি এবং এবি পার্টি।

আমন্ত্রণ পেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে বৈঠকে অংশ নেওয়া গণফোরাম সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সৃষ্ট হওয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে এই বৈঠকের আয়োজন বলে ড. মিজান জানান।

আগেরদিন মঙ্গলবার রাতে চারটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দলগুলো হলো— বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology