আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৪

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সহ ৯ কর্মকর্তাকে বদলি

মাগুরা প্রতিদিন : মাগুরায় কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপার সহ বাংলাদেশ পুলিশের তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

২৬ জুলাই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology