আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১১

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরিষ্কার-পরিছন্নতায় অংশ নেয় ও হাসপাতালের সামনে বৃক্ষরোপণ করে।

পরে শহরের নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology