আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১১

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরা পল্লী বিদ্যুতের আন্দোলনরত ২১৪ জন কাজে ফেরেনি

মাগুরা প্রতিদিন : পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন জেলায় কর্মরত কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গণছুটি কর্মসূচি পালনের মাধ্যমে কর্মবিরতি চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে মাগুরা পল্লী বিদ্যুত সমিতির আন্দোলনরত ২৮৯ জন কর্মচারীর মধ্যে ৭৫ জন সোমবার কাজে যোগদান করলেও বাকিরা আন্দোলন অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

মাগুরা পল্লী বিদ্যুত সমিতির কর্মচারিদের সাথে আলাপকালে তারা জানান, গত বছরের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু হয়। দাবি আদায়ে সবশেষ গত মে ও জুন মাসে শহীদ মিনারের ১৬ দিন অবস্থান কর্মসূচি পালন করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি বলেই রবিবার থেকে নতুন করে গণছুটি কর্মসূচি হাতে নেয়া হয়। তারই অংশ হিসেবে মাগুরার চার উপজেলায় কর্মরতদের মধ্য থেকে মোট ২৮৯ জন গণছুটির আবেদন করে।

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে তারা শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করছেন বলে তারা জানান।

এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্দোলনকারীদের সোমবার বিকাল ৫টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হলে মাগুরার চার উপজেলা থেকে গণছুটির আবেদনকারীদের মধ্য থেকে ৭৫ জন যোগদান করেছেন বলে জানা গেছে।

মাগুরা পল্লী বিদ্যুত সমিতির দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার এসএম শাহিন আহসান বলেন, গণছুটির আবেদনকারীদের মধ্যে ৭৫ জন মাগুরার চার উপজেলা সমিতির মাধ্যমে কাজে যোগদান করেছেন। বাকি যে ২১৪ জন কর্মবিরতি অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology