আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার মঘি ইউনিয়নের দাসনা গ্রামে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় আইয়ুব মোল্যা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি ওই গ্রামের আবদুল খালেক মোল্যার ছেলে।

এলাকাবাসী জানায়, সামাজিক দলাদলীর জের ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ওই গ্রামের স্বপন মোল্যা এবং আতর আলী নেতৃত্বাধিন দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় আতর আলী সমর্থিতদের হামলায় মারাত্মকভাবে আহত হন অপর পক্ষের আইয়ুব মোল্যা।

এ ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology