আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৬

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

বালিয়াডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষের জেরে গ্রাম ছাড়ছে মানুষ

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের স্কুলের একটি টিউবওয়েল চুরির ঘটনায় নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত এবং ৩০ থেকে ৪০টি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার পর এলাকায় পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা টহল দিলেও নতুন করে হামলার আশঙ্কায় বুধবার দুপুরের পর থেকে গ্রামের অনেক সাধারণ পরিবারের সদস্যদের আসবাবপত্র নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে দেখা যায়। তবে এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকাল এবং আগের দিন মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গা গ্রামের আহমেদ ফকির এবং নবাব মৃধার নেতৃত্বাধিন দুটি সামাজিক দলের লোকজন ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুরের পাশাপাশি হতাহতের মধ্যে গুরুতর আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology