আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মাগুরা প্রতিদিন : “দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”- এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ঝিনাইদহ জেলা কার্যালয় ও শ্রীপুর উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দুর্নীতি দমন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology