আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু

মাগুরা প্রতিদিন মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় আকিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকিদুল ইসলাম সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলির ছেলে। অভিযোগ রয়েছে, তিনি মাগুরার টেঙ্গাখালি এলাকা থেকে একটি গরু চুরি করে নিজ গ্রাম কাঞ্চনপুরে ফেরার পথে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে গ্রামবাসী তাকে আটক করে মারধর করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবারের দাবি, আকিদুল ইসলাম চুরির সঙ্গে জড়িত ছিলেন না। তারা জানান, রাতে ঢাকা থেকে ফেরার পথে তিনি ইছাখাদা বাজারে নামলে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে উথলী এলাকায় নিয়ে মারধর করে এবং পরে চুরির ঘটনা সাজানো হয়। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তারা।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, আকিদুল একজন পরিচিত চোর ছিলেন। গরু চুরি করে পালানোর সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology