আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কালেক্টরেট প্রাঙ্গণে রবিবার থেকে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলা-২০০৮।

জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার এমপি।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা, সামাজিক বন বিভাগ যশোর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সাবেক জেল‍া পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম।

মেলার উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রয় ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনা করা হয়েছে।

৪ আগস্ট মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুল লায়ল‍া জলি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology