আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১৬

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী চাচা হত্যার বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের হাতে ভাতিজা খুন

মাগুরায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাজারে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন মাগুরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত প্রামাণিক।

মাগুরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এটির বাস্তবায়নে রয়েছে অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভের আঞ্চলিক ব্যবস্থাপক আলিয়ার রহমান জানান, বিভিন্ন জেলায় এ ধরণের নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। যেখান থেকে ক্রেতারা রাসায়নিক সার ও বিষমুক্ত সবজি কিনতে পারবেন।

মাগুরা জেলায় সংস্থার অর্থায়নে ২০ জন কৃষক তাদের ক্ষেতে জৈব সার ও ফেরোমন ট্রাপ ব্যবহার মাধ্যমে উৎপাদিত বিষমুক্ত সবজি ক্রেতাদের মাঝে বিক্রয় করা হবে। যা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে বলে আশা করেন তিনি।

জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত প্রামাণিক জানান, নিরাপদ খাদ্য এখন সময়ের দাবি। বর্তমান সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ধরণের উদ্যোগ মানুষের পুষ্টি পুরণের পাশাপাশি স্বাস্থ্যগতভাবে উপকৃত হবে।

উদ্বোধনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology