আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪০

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

MAGURA@DISTRICT এর বৃক্ষ রোপন অব্যাহত

মাগুরা প্রতিদিন ডটকম : সামাজিক সংগঠন MAGURA@ DISTRICT এর পক্ষ থেকে রবিবার জেলার মহম্মদপুরে বৃক্ষ রোপন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলার চৌবাড়িয়া মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন MAGURA@DISTRICT গ্রুপের সম্পাদক তুরান মির্জা, সহ-সম্পাদক নিরব, সহ-সম্পাদক সোহান।

এছাড়া চৌবাড়িয়া মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট হাফেজ মাওলানা হারুন অর রশিদ, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ওয়ালিউর রহমান , ৮নং ওয়ার্ড মেম্বর আলি আকবার খান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মোশাররফ হোসেন, বাচ্চু মিয়াসহ স্থানীয় সম্মানীয় ব্যক্তিবর্গ।

MAGURA@DISTRICT গ্রুপের সিনিয়র সম্পাদক রাজিব হোসাইন জানান, মাগুরার সকল উপজেলাতেই এই কার্যক্রম চালানো হবে। এতে করে সকলের প্রচেষ্টায় মাগুরাকে সবুজের সমারোহে গড়ে তোলা সম্ভব হবে।

লক্ষ্য বাস্তবায়নে সামাজিক সংগঠনটির সিনিয়র সম্পাদক শাহীন আলম জয় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology