আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের আধাঘণ্টা পর আ/গুন, তিন নেতা-কর্মী আটক মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার

শ্রীপুরে আলোকিত স্কুল-তোরাব আলী স্মৃতি সংসদের জাতীয় শোকদিবস পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে আলোকিত প্রাইভেট স্কুল ও তোরাব আলী স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে কোরান তেলাওয়াত, গীতাপাঠ শেষে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আকবর বাহিনীর অধিনে অংশগ্রহণকারী ৭ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কবি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ শেখ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমাণ্ডার শফীউদ্দীন জোয়ারদার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিয়া সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ১৫ ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

অনুষ্ঠান শেষে এম তোরাব আলী স্মৃতি সংসদের পক্ষ থেকে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology