আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪২

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালা প্রতারণামূলক-মির্জা ফখরুল

মাগুরা প্রতিদিন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালা “প্রতারণামূলক”।

তিনি অবিলম্বে এই সুপারিশ সংশোধনের দাবি জানিয়েছেন।

বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যেখানে প্রধান উপদেষ্টার স্বাক্ষরও রয়েছে। “কিন্তু আশ্চর্যের বিষয়—আমরা যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না, সেসব বিষয়ে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। প্রতিশ্রুতি ছিল সেগুলো লিপিবদ্ধ করা হবে, কিন্তু প্রকাশিত প্রতিবেদনে সেগুলো উপেক্ষা করা হয়েছে,” বলেন ফখরুল।

তিনি আরও যোগ করেন, “এই উপেক্ষা ঐকমত্য নয়, বরং জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। জাতীয় ঐকমত্য কমিশনের এই আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা চাই অবিলম্বে এ সুপারিশগুলো সংশোধন করা হোক।”

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology