আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২২

ব্রেকিং নিউজ :
এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান মাগুরায় সম্ভাব্য হামলা থেকে বেঁচে গেলেন পাটোয়ারী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান

জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন

মাগুরা প্রতিদিন : জনগণের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের লক্ষ্যে মাগুরা জেলার ৯টি স্থানে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।

রবিবার (১ মার্চ) সকালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়কে সাথে নিয়ে এসব অভিযোগ বাক্সের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা সভা শেষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ‍উপস্থিত ছিলেন।

এ সময় মনোয়ার হোসেন খান জানান, সাধারণ মানুষ যেন সহজেই তাদের সমস্যা, অনিয়ম বা অভিযোগ সংশ্লিষ্টদের নজরে আনতে পারে—সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ বাক্সে যে কেউ লিখিত অভিযোগ জমা দিতে পারবেন। জানাতে পারবেন নিজেদের অভিমতও।

তিনি আরও বলেন, এসব অভিযোগ অভিমত নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর ফলে সাধারণ জনগণের ভোগান্তি কমবে, সেবার মান বাড়বে এবং সরকারের সঙ্গে জনগণের দূরত্ব কমে আসবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology