আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সাকিব

মাগুরা প্রতিদিন ডটকম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সাকিব আল হাসান। প্রতিবেশি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেকে সম্মানিত বোধ করছেন বলে মনে করেন মাগুরা জেলার সন্তান অল রাউন্ডার ক্রিকেটার সাকিব।

একই সঙ্গে মোদীর নেতৃত্বের প্রশংসাও করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। এই সাক্ষাতকার অনুষ্ঠানে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজাও উপস্থিত ছিলেন।

একটি ভিডিও বার্তায় সাকিব বলেন, “ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি। বাংলাদেশে তাঁর এই সফরে দুই দেশই লাভবান হবে। তিনি ভারতকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিচ্ছেন। আমার বিশ্বাস তাঁর নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আশা করি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে ভবিষ্যতে উন্নত হবে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

ঢাকা পৌঁছানোর পর বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশের একাধিক কৃতীদের সঙ্গে দেখা করেন মোদী। সাকিব আল হাসান ও মাশরাফি ছাড়াও সাক্ষাতকার প্রার্থিদের দলে ছিলেন মহিলা ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদোয়ান রনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology