আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪০

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

বঙ্গবন্ধু গেমসে স্বর্ণজয়ী মাগুরার মেয়েদেরকে জাসদ নেতৃবৃন্দের অভিনন্দন

মাগুরা প্রতিদিন ডটকম  : ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মাগুরার মেয়েরা স্বর্ণজয় করায় জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম এবং জেলা নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্রাহ্মণবাড়ীয়া জেলা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতে নেয় মাগুরার মেয়েরা। তার আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

অন্যদিকে, বাংলাদেশ আনসার দলকে ৮-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে রাজশাহীর মেয়েরা।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে একই দিনে সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সন্ধ্যা ৭টায় ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি দেরিতে শুরু হয়। প্রথম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জিতে টাইব্রেকারে। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় সেমি-ফাইনালে আনসার ভিডিপিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল মাগুরা।

বাংলাদেশে গেমসের নারী ফুটবলে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় সাত জেলার সঙ্গে আনসার ও ভিডিপি দল। ‘এ’ গ্রুপে ছিল ময়মনসিংহ, রাজশাহী, খুলনা এবং আনসার ও ভিডিপি। অন্যদিকে ‘বি’ গ্রুপে- মাগুরা, ফরিদপুর, ব্রাক্ষণবাড়িয়া এবং পঞ্চগড়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম এবং জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল ইসলাম ফণি এবং সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি বুধবার স্বর্ণ বিজয়ী মাগুরা দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology