আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় ইনসেপ্টার সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন

মাগুরা প্রতিদিন : মাগুরায় শুক্রবার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জটিল রোগের চিকিত্সা দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরুল ইসলাম।

মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালে সকাল ৯টা থেকে চলা এ মেডিকেল ক্যাম্পে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শতাধিক জটিল পাইলস, গেঁজ, ফিস্টুলাসহ মলদ্বারে ব্যথা, পুঁজ পড়া, মলদ্বার ফুলে যাওয়া, পুরাতন আমাশয় এবং দীর্ঘদিনের কোষ্ঠ্যকাঠিন্যে আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মাগুরার কৃতি সন্তান, সিএমএইচ-এর প্রাক্তন বিভাগীয় প্রধান (কোলরেক্টাল ও জেনারেল সার্জন) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরুল ইসলাম নিজ জেলার রোগীদের চিকিৎসা সেবা দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সাথে এমন আয়োজনের জন্যে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিজিএম (এডমিন) জাহিদুল আলম, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং)ডা. গোলাম রিয়াদ চৌধুরী, এসিসট্যানট সেলস ম্যানেজার মো. হাফিজ উদ্দিন, এসিসট্যানট সেলস ম্যানেজার এস. এম. জাহিদ আলম উপস্থিত ছিলেন।

দুপুরে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সাবেক এমপি কামরুল লায়লা জলি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম দেখতে আসেন এবং ইনসেপ্টার এমন সেবা উদোগকে স্বাগত জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology