আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মাগুরায় বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেশী-বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করো-বিএনপি-জামাতের নাশকতা রুখে দাঁড়াও-সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করো-ইত্যাদি নানা স্লোগানকে সামনে রেখে সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানে স্বাধীণতা স্তম্ভের বেদিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাসদ, যুবজোট এবং নারী জোট ও জাসদ ছাত্রলীগ নেতা কর্মীরা সমবেশে মিলিত হয়। পরে সুরসপ্তক সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে সেখানে দিবসটির সূচনা করা হয়। সঙ্গীতানুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১ টায় শহরে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।

মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির নেতৃত্বে বের হওয়া র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে কলেজপাড়াস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology