আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

মাগুরা প্রতিদিন : মাগুরায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

রবিবার সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, মাগুরার সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান।

এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology