আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় মব সন্ত্রাসের আশঙ্কা করছে হেযবুত তাওহীদ

মাগুরা প্রতিদিন : মাগুরায় হামলা এবং মব সন্ত্রাসের আশঙ্কায় সাংবাদিক সম্মেলন করে নিজেদের নিরাপত্তা দাবী করেছেন হেযুবত তাওহীদের কর্মীরা।

শনিবার দুপুরে মাগুরা শহরের জামে মসজিদ রোডে রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে এই আশঙ্কার কথা জানানো হয়।

“হেযবুত তাওহীদ” ইসলামের নামে সমাজে অনাচার সৃষ্টি করছে। ইহুদিদের দ্বারা পরিচালিত এই সংগঠটির সদস্যরা আলেম উলামাদের বিরুদ্ধে নানা মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ এনে ইসলামের নামে একটি রাজনৈতিক দলের কর্মীরা রবিবার সন্ধ্যায় মাগুরার সদর উপজেলার ধলহরা মসজিদে শালিস বৈঠকের আহ্বান করেছে। ওই বৈঠকে স্থানীয় হেযবুত তাওহীদের কর্মীদেরকেও ডাকা হয়েছে। যে বৈঠকে হাজির করে তাদের উপর হামলা চালানো হবে এমন আশঙ্কা করে তারা সাংবাদিক সম্মেলন করছেন বলে জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তাওহীদ মাগুরা জেলা শাখার সভাপতি মো. আলিম শেখ। তিনি বলেন, হেযবুত তাওহীদ একটি অরাজনৈতিক সংগঠন। ধর্মের নামে নানা কু-সংস্কার, মব-সন্ত্রাস, জঙ্গীবাদ সহ মাদক বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু তারপরও ইসলামের নামধারী একটি রাজনৈতিক সংগঠন হেযুবুত তাওহীদকে ইহুদিদের সংগঠন বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার ধলহরা পশ্চিমপাড়া ঈদগাহ মসজিদে জুম্মার নামাজের আগে খুতবার বয়ানে ওই মসজিদের ঈমাম মো. এনামুল আমাদের সংগঠনটির কার্যক্রম প্রতিহতের আহŸান জানান। শুধু তাই নয়, রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই মসজিদে তারা শালিস-বৈঠকের আহ্বান করেছেন। এখান থেকেই ওই এলাকায় বসবাসরত ‘হেযবুত তাওহীদ” সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলা এবং মব সৃষ্টির মাধ্যমে বাড়িঘরে ভাংচুর করা হতে পারে বলে তিনি আশঙ্কার কথা জানান।

বিষয়টি নিয়ে ধলহরা পশ্চিমপাড়া ঈদগাহ মসজিদের ঈমাম মো. এনামুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে পার্শ্ববর্তি ধলহরা বড় মাদরাসার মুহতারিম মাগুরা জেলা হেফাজত ইসলামের সভাপতি মাও. জাবের বিন মুহসিন তাজাল্লাহ বলেন, মাগুরা জেলায় অল্প সংখ্যক কর্মি নিয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে। এদের অধিকাংশই আমাদের এলাকার। ইহুদীদের দ্বারা পরিচালিত এ সংগঠনটির কর্মীরা আলেম ওলামাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কথা প্রচার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ভিডিও প্রচার করে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে।

তারা আমাদেরই সন্তান বা ভাই। তারা ভুলপথে আছে সেটি সংশোধনের দায়িত্ব আমাদেরই। সে লক্ষ্যেই শালিস বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানি। সতর্ক করে দেওয়া মূল উদ্দেশ্য, মব সন্ত্রাসের জন্যে নয় বলে তিনি জানান।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, হেযবুত তাওহীদ নামের সংগঠন হামলার আশঙ্কা করছেন এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology