আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৩১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় মাদকসেবনে বাঁধা দেয়ায় সংঘর্ষ

মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের ভিটাসাইর এলাকায় মাদকসেবনে বাঁধা দেয়ার ঘটনায় গ্রামবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে।

এতে আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে জাহাঙ্গীর নামে এক যুবক আরো কয়েকজনকে নিয়ে ওই গ্রামের নাসিম মোল্লার বাড়ির পাশে মাদক সেবন করছিলেন। এ নিয়ে নাসিম মোল্লার সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মাদক সেবনকারীরা সংঘবদ্ধ হয়ে নাসিম মোল্লার (২৭) এর ওপর হামলা চালায়। হামলার হাত থেকে বাঁচতে নাসিম স্থানীয় ব্যবসায়ী মিটুলের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় দোকানী মিটুলও আহত হন।

স্থানীয়রা জানান, হামলাকারিরা পাসপোর্ট অফিস এলাকার শাহীন মোল্লার খাবারের দোকান থেকে বের হয়ে হামলায় অংশ নেয়ায় নাসিমপক্ষের লোকজন পরে শাহীন মোল্লার ওপরও হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

সংঘর্ষে আহত ৩ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে শাহিন মোল্লার অবস্থা গুরুতর হয় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উভয়পক্ষ রাজনীতি সংশ্লিষ্ট হওয়ায় এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

মাগুরা সদর থানার ওসি মোঃ আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology