আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:০৫

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় মেসার্স জেনারেল গ্যাস হাউজে ভোক্তা অধিকারের অভিযান

মাগুরা প্রতিদিন : ওজনে কম দেওয়া, সরকার নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি এবং বিপুল সংখ্যাক গ্যাস সিলিণ্ডার মজুদের অভিযোগে মাগুরার মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের দোহার পাড় এলাকায় ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে নানা রকম অসংগতি পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে দোহার পাড় এলাকার মেসার্স জেনারেল গ্যাস হাউজ প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ধরা পড়ে। খুচরা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানটি পাইকারি পর্যায়ে ১ হাজার ৩৩০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় গ্যাস বিক্রি করছিল।

এছাড়া প্রতিষ্ঠানটিতে শত শত গ্যাস সিলিন্ডার মজুদ থাকলেও কতগুলো সিলিন্ডার মজুদ করার অনুমতি রয়েছে—সে সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি মালিক। বিভিন্ন কোম্পানির সিলিন্ডার ওজন করে কম পাওয়া যায় এবং প্রতিষ্ঠানে থাকা একমাত্র অগ্নি নির্বাপক যন্ত্রটির মেয়াদ ২০২২ সালেই উত্তীর্ণ হয়েছে বলেও জানা যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology