আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে আইনজীবী সহকারী সমিতির মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন : মাগুরায় হারুন মল্লিক নামে একজন আইনজীবী সহকারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় মাগুরা জেলা জজ আদালতের সামনে জেলা আইনজীবী সহকারী সমিতি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

এ সময় মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক রোকনুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সহ আরো অনেকে বক্তব্য দেন।

সন্ত্রাসী হামলার শিকার মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য হারুন মল্লিক জানান, তিনদিন আগে আদালতের কাজ শেষে গ্রামের বাড়ি জাগলা যাওয়ার পথে মাগুরা জেলা যুবদলের নেতা তরুণ জোয়ারদার শহরের ভায়নার মোড় এলাকায় একা পেয়ে তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনার পর বিষয়টি আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যদের কাছে অভিযোগ দিলে তিনি ক্ষুব্ধ হয়ে ৩ জুন দুপুরে জজকোর্টের সামনে হাতুড়ি দিয়ে তার উপর হামলা চালান।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা তরুণ জোয়ারদার বলেন, একটি মামলার বিষয় নিয়ে তার সাথে বাগবিতণ্ডা হলেও উপর হামলা কিংবা চাঁদাবাজীর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology