আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন : মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদ আলমসহ জেলা আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতৃবৃন্দ সকালে শহরে র‌্যালি বের করে। শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্তম্ভের পাদদেশে সমবেত হয়। সেখানে মহান একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাসদ নেতৃবৃন্দ।

এ সময় জাসদ কেন্দ্রীয় কার্য়নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলম, মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, জাসদ নেতা আনিসুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology