আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৮

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরার শালিখায় সাবলাট গ্রামে সামাজিক দলাদলি নিয়ে এক কৃষক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামে সামাজিক দলাদলি নিয়ে শনিবার আওয়ামী লীগ সমর্থিত দুটি পক্ষের সংঘর্ষে শরিফুল মোল্লা (৫৫) নামে এক কৃষক নিহত এবং অন্তত ১০ জন কমবেশি আহত হয়েছে। আহতদের মাগুরা ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শরিফুল মোল্যা ওই গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

এলাকাবাসি জানায়, সাবলাট গ্রামের সামাজিক দলের নেতা আইয়ুব বিডিআর এবং সবেদ মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই শনিবার সকাল ১১ টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাবলাট গ্রামের হিন্দু পাড়ার একটি দোকানে বসে থাকা অবস্থায় সবেদ মোল্যার সমর্থক শরিফুল মোল্যার উপর ধারালো দা নিয়ে হামলা চালায় আইয়ুব বিডিআর সমর্থিতরা। এ সময় বাধা দিতে গেলে রাজিব হোসেন, বদর মোল্লা, মহব্বত আলী, আনিসুর রহমান এবং সাহেব আলি গুরুতর আহত হয়। ঘটনার পর তাদেরকে হাসপাতালে পাঠানো হলে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল মোল্যার মৃত্যু হয়।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, উভয় পক্ষই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। যার জের ধরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology