আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরার সোহান হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টাকে অব্যাহতি

মাগুরা প্রতিদিন : গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর শিকার মাগুরার সোহান শাহ হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম মামলাটির তদন্তকারী কর্মকর্তার দেওয়া অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৩-এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান গত ২৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়—তদন্তে শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাকে অভিযোগ দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।

নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন ভারগো গার্মেন্টসের এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ (৩০)। প্রায় পাঁচ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ২৮ আগস্ট তিনি মারা যান।

পরবর্তীতে গত বছরের ১৯ সেপ্টেম্বর নিহতের মা সুফিয়া বেগম ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়। আদালত অভিযোগটি রামপুরা থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সে মামলায় শেখ বশিরউদ্দীন ছিলেন এজাহারনামীয় ৪৯ নম্বর আসামি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology