আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৯

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

মাগুরায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগপন্থীদের বিজয়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আইনজীবী সমিতির ২০২১ বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পদকসহ অন্যান্য পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দি¦তায় এডভোকেট আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া বাকি ১৫টি পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি সামছুল আলম, যুগ্ম সম্পাদক (ফৌজদারী) নুরুজ্জামান শাহিন, যুগ্ম সম্পাদক (দেওয়ানী) শেখ গোলাম নবী শাহীন।

ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোছাম্মদ অজেদা সিদ্দিকী, হিসাব নিরী¶ক পদে মোহাম্মদ মশিয়ার রহমান এবং গ্রন্থাগারিক সম্পাদক আয়ুব হোসেন সুরুজ নির্বাচিত হয়েছেন।  তবে কোষাধ্যক্ষ পদে মাগুরা জেলা জাসদ নেতা মিজানুর রহমান ফিরোজ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন আকম মোখলেছুর রহমান, মনিরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, শামসুল হুদা চৌধুরী, আইয়ুব হোসেন এবং রিংকু রাণী গুহ।

জেলা আইনজীবী সমিতির ২৬২ জন আইনজীবী ভোটারের মধ্যে ১৮০ জন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার এডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম এ ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology