আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় বুধবার এনটিভি সাংবাদিকসহ ২৩ জন করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার এনটিভি’র সাংবাদিক শফিকুল ইসলাম শফিকসহ ২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে নতুন করে কেউ সুস্থ্য হয়নি বলে জানা গেছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল মাগুরায় সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৫ জুলাই বুধবার পর্যন্ত জেলায় মোট ২৫৬ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে ১৪৮ জন ‍সুস্থ্য হয়ে উঠলেও হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মোট ৭ জন মারা গেছে।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বুধবার শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ১৬ জন পৌরসভা এলাকার। এদের মধ্যে তাতীপাড়ার ৪ জন, সোনাপট্টিতে ৩ জন, টিটিডিসি পাড়ায় ২ জন এবং সাতদোহা, পুলিশ লাইন পাড়া, দরিমাগুরা, পারলা, হাসপাতাল পাড়া, পুরাতন বাজার ও পিটিআই পাড়ায় ১ জন করে।

বাকি ৭ জনের মধ্যে ৪ জন সদর উপজেলার জগদল বাজার, শত্রুজিতপুর পুলিশ ক্যাম্প, আঠারোখাদার বাগডাঙা ও বগিয়ায় এবং ৩ জন  শ্রীপুর উপজেলার বাখেরা, কাজলি মধ্যপাড়া ও সাচিলাপুরে।

আক্রান্তদের মধ্যে বর্তমানে ৯০ জন হোম আইসোলেশনে এবং ২ জন হাসপাতালে চিকিৎসাধিন। এছাড়া ৯ জনকে রেফার্ড করা হয়েছে। জেলায় মোট ২৫৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হলেও মাগুরা পৌর এলাকায় শনাক্ত হয়েছে ১৫১ জন বলে তিনি জানান।

এ পর্যন্ত শনাক্ত হওয়া ২৫৬ জনের মধ্যে

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology