আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

শালিখায় বিদেশী পিস্তল সহ ৩ কিশোর আটক

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা থানা পুলিশ সোমবার একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ ৩ কিশোরকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের ইয়াসির আরাফাত (১৯), জিসান মোল্যা (১৮) এবং একই উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মাহিম খাঁন মিরাজ (১৯)।

পুলিশ জানায়, খেয়াঘাটে বাগানের মধ্যে ওই তিন কিশোর মাদক সেবন করছিল। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াসির আরাফাতের শরীর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ তৎপর রয়েছে। এরমধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ওই তিন কিশোরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology