আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান।

শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরোর সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আকতার হোসেন, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুল কাদের।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology