আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

সারদা একাডেমি থেকে মাগুরার প্রাক্তন এসপি এহসানউল্লাহ নিখোঁজ

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন মাগুরার প্রাক্তন পুলিশ সুপার বর্তমান ডিআইজি এহসানউল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

পুলিশের একটি সূত্রে জানা যায়, গত বছর সরকার পরিবর্তনের পর বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানউল্লাহ’র বিরুদ্ধে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আটক করা হতে পারেন এমন একটি খবর প্রকাশের পর বুধবার সকালের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় রাজশাহী জুড়ে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এহসানউল্লাহ মাগুরা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। সে সময় তিনি জেলা শহর সহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাজার পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনে ইতিবাচক ভূমিকা রাখেন এবং সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা অর্জন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology