আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৭

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

অবৈধভাবে ভারতে যেতে গিয়ে মাগুরার ৩ নারী আটক

মাগুরা প্রতিদিন :  অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে মাগুরার ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মাগুরা জেলার শ্রীপুর থানার কুপুড়িযা গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), বিনয় দত্তের মেয়ে দীঘি জোয়াদ্দার (১৪) এবং শালিখা উপজেলার ছাবড়ি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।

এ সময় রূপন নামে (২২) এক যুবক পালিয়ে যায়। সে গোয়াইনঘাট উপজেলার আগলাছপুর গ্রামের রতন সরকারের ছেলে।

তার সহযোগিতায় ওই তিনজন ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology