আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০১

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

অসুস্থ মাকে দেখার অনুমতি না পাওয়ায় মহম্মদপুরে নববধূর আত্মহত্যা!

মাগুরা প্রতিদিন : মায়ের অসুস্থতার খবর পেয়েও দেখতে যাওয়ার অনুমতি না পাওয়ায় মাগুরার মহম্মদপুরে ফাতেমা নামে এক নববধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফাতেমা (২০) ঢাকার আমিন বাজার এাকার নবীর হোসেনের মেয়ে। চারমাস আগে ফেসবুকে সম্পর্কের সূত্রে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের যশপুর গ্রামের জিয়াউর সরদারের ছেলে আলি হোসেনের সাথে তার বিয়ে হয়।

প্রতিবেশিরা জানায়, আলি হোসেন প্রায় ১২ বছর আগে কাজের সূত্রে মালয়েশিয়া যায়। সেখানে থাকা অবস্থায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে গত বছরের সেপ্টেম্বর মাসে ফাতেমার সাথে মোবাইল ফোনের মাধ্যমেই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের এক মাসের মাথায় মেয়েটি নিজ পরিবারের সদস্যদের সাথে নিয়ে মাগুরায় শ্বশুরবাড়িতে এসে ওঠে। সেই থেকে ফাতেমা শ্বশুরবাড়িতেই বসবাস করছিলো। সেখানে সকলের সাথে ভালো সম্পর্ক থাকলেও বিয়ের পরও স্বামী আলি হোসেন দেশে ফেরেনি। যা নিয়ে ফাতেমা মানসিক কষ্টের মধ্যে ছিল। এরই মধ্যে মায়ের অসুস্থতার খবর পেয়ে যেতে ঢাকায় যেতে চাইলেও শ্বশুরবাড়ি থেকে যাবার অনুমতি না দেওয়ায় ফাতেমা রবিবার ১০ টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস নেয়। ঘটনার পর পরিবারের লোকজন তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology