আজ, মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় টাইপিং এর ভুলে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮০ লাখ ক্রেডিট ইউনিয়নের আমানতকারীদের দেড় কোটি টাকা সরালেন শালিখার স্কুল মাস্টার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজির দাম দুই মাসেও মেলেনি মায়ের সন্ধান, ফিরে পেতে প্রবাসী মেয়ের আকুতি শ্রীপুরে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার সংস্কৃতিমন্ত্রীকে সরানোর দাবি জাতীয়তাবাদী ছড়াকার আবু সালেহের, পোস্ট ঘিরে সমালোচনা হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাঈদ আহত, পায়ের আঙুল বিচ্ছিন্ন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী আয়াশকে এবার মাগুরায় এলে ‘দেখে নেওয়ার’ হুমকি যুব অধিকার পরিষদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

মাগুরায় টাইপিং এর ভুলে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮০ লাখ

মাগুরা প্রতিদিন : মাগুরায় পল্লী বিদ্যুতের এক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কম্পিউটার টাইপিং মিস্টেকের কারণে এমন অস্বাভাবিক বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। এ ঘটনায় ডিজিএম, বিলিং সুপারভাইজারসহ চারজনকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের গ্রাহক মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল তৈরি করা হয়। বিলে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের তথ্য থাকলেও পরিশোধযোগ্য অর্থ দেখানো হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।

অস্বাভাবিক অঙ্কের বিল হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্রাহক আলেয়া খাতুন বিলটি নিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে অভিযোগ করেন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিলটি যাচাই করে সংশোধন করেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ওই গ্রাহকের মিটার পরিবর্তন করা হয়। বিল প্রস্তুতের সময় ডিমান্ড চার্জের ঘরে নতুন মিটারের সিল নম্বর বসে যাওয়ায় অস্বাভাবিক বিল প্রিন্ট হয়েছে। মূলত টাইপিং মিস্টেকের কারণে এমনটি হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন না করায় ইতোমধ্যে এ ঘটনায় চারজনকে শোকজ করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সংশোধনের পর আলেয়া খাতুনের প্রকৃত বিল দাঁড়ায় ১ হাজার ৯৩৮ টাকা। তিনি সংশোধিত বিল অনুযায়ী ওই টাকা পরিশোধ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology