আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

হাইড্রোলিক হর্ন ব্যবহারে মাগুরায় ২ যানবাহনকে জরিমানা

মাগুরা প্রতিদিন: মাগুরায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণবিরোধী অভিযানে দুটি মোটরযানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় যানবাহনে ব্যবহৃত চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে দুটি মোটরযানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শব্দদূষণ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আমিনুল ইসলাম এবং মো. সাজ্জাত হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।

অভিযানে আনসার সদস্য, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মচারীরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology