আজ, সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন ধর্ষণের পর মেয়েটি নদীতে ঝাপ দেয় পরে ফাঁড়ির বাথরুমে হারপিক পান করে মাগুরায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি-আসামীদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মাগুরায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শ্রীপুর প্রেসক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার

মাগুরা প্রতিদিন: দলীয় সিদ্ধান্তবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এম এ রশিদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে জেলা বিএনপির সদস্য পদ থেকেও তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ নভেম্বর) মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দেওয়া এক বহিষ্কারাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ জেলা শাখার সব কার্যক্রম থেকে তাকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও বহিষ্কারাদেশে জানানো হয়। পাশাপাশি সংগঠনের সব সদস্যকে তার সঙ্গে ফোরামের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের ক্রসফায়ারে নিহত বিএনপির এক নেতার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসামিদের জামিন পেতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে অ্যাডভোকেট এম এ রশিদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। একই অভিযোগে জেলা বিএনপির সদস্য পদ থেকেও তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. রোকনুজ্জামান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব অ্যাডভোকেট তারিকুল ইসলাম কবির।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এবং ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট তারিকুল ইসলাম কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, অ্যাডভোকেট এম এ রশিদকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারের পাশাপাশি জেলা বিএনপির সদস্য পদ থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে অ্যাডভোকেট এম এ রশিদ বলেন, তাকে সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি। আসামিদের আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করে সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও তিনি অবগত ছিলেন না।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology