আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৯

ব্রেকিং নিউজ :
শালিখায় সংঘর্ষের ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ক্রেডিট ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে র‍্যালি ও আলোচনা মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন

অ্যাড কল্লোলকে পরিবর্তন করে নতুন সভাপতি অ্যাড টগর

মাগুরা প্রতিদিন : প্রথম সভার আগেই মাগুরা আদর্শ কলেজ পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে যুবদল নেতা অ্যাড ওয়াসিকুর রহমান কল্লোলকে পরিবর্তন করা হয়েছে। নতুন সভাপতি হলেন বিএনপি নেতা অ্যাড শাহেদ হাসান টগর।

জানা গেছে, ২৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ কলেজের সভাপতি হিসেবে মাগুরা জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলকে মনোনীত করে কলেজ অধ্যক্ষকে জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই মনোনয়ন পত্রের আলোকে ওয়াসিকুর রহমান কল্লোল পরদিন কলেজে উপস্থিত হয়ে কলেজ পরিচালনা কমিটির সভা দাবি করেন। ৩০ এপ্রিল বৃহস্পতিবার ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু তার আগের দিন ২৯ এপ্রিল বুধবার কলেজ পরিচালনা কমিটির সভাপতির নাম পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয় ওই পদে নতুন সভাপতি হিসেবে অ্যাডভোকেট শাহেদ হাসান টগরকে মনোনয়ন দেয়া হয়েছে বলেও কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে।

তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, মাগুরা আদর্শ কলেজে গত বছরের ২৪ এপ্রিল তারিখ থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। কিন্তু এ পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় নতুন সভাপতি নিয়োগের পূর্ব পর্যন্ত সময়ের জন্যে সভাপতির দায়িত্ব পান মাগুরা জেলা প্রশাসক।

এদিকে চলতি এপ্রিল মাসের ২২ তারিখে স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সুপারিশপত্র (ডিও) নিয়ে কলেজ থেকে সভাপতি মনোনয়নের জন্যে ৩ জনের নাম প্রস্তাবনা আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। কিন্তু রহস্যজনকভাবে সেই প্রস্তাবনা পত্র এড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের নাম মনোনীত করা হয়।

এ ঘটনায় বর্তমান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, দায়িত্বরত শিক্ষক এবং অভিভাবকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি জানতে মঙ্গলবার একাধিকবার ওয়াসিকুর রহমান কল্লোলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

তবে ঘটনার সত্যতা স্বীকার করেন মাগুরা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাবিয়ার রহমান। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার সহ কলেজের পক্ষ থেকে ৩ জনের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিলো। ওই তালিকায় ওয়াসিকুর রহমান কল্লোলের নাম ছিল না। তারপরও ২৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি আদেশ পাঠানো হলে আমরা কলেজ পরিচালনা কমিটির সভা আহ্বানও করেছিলাম। ওই সভার আগেই জাতীয় বিশ্বাবিদ্যালয় থেকে নতুন করে একই ব্যক্তির স্বাক্ষরিত চিঠি পাওয়া গিয়েছে। সেখানে ওয়াসিকুর রহমান কল্লোলকে পরিবর্তনের কথা জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology