আজ, শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৭

ব্রেকিং নিউজ :
মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা ১২ কেজি এলপিজি ১,৮৩৭ টাকা, ভোক্তা পাবে কত টাকায়? মাগুরার ফটকি নদীতে নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষ কানের দুল ছিনতাইয়ের অভিযোগ, হুমকিতে বদলে গেল গৃহবধূর বক্তব্য?

মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ রাশেদ শেখ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার রাশেদ মাগুরা পৌরসভাধীন কলেজপাড়ার স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর কক্ষে বসবাস করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্প বৃহস্পতিবার রাতে মাগুরার স্বপ্নবিলাস ভবনে অভিযান চালায়।

এ সময় চতুর্থ তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, প্রেস লেখা বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার সহ রাশেদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া এলাকার মোস্তফা শেখের ছেলে।

এসআরবি-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology