আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

আগামী বছরের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের

মাগুরা প্রতিদিন : ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, চলতি বছরের ডিসেম্বরেই নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময় ও রাজনৈতিক পরিস্থিতির কারণে এলোমেলো হয়ে যাওয়া পরীক্ষার সময়সূচি স্বাভাবিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান তিনি।
এছাড়া, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology