আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩১

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

আমুড়িয়ায় দলে শক্তি বৃদ্ধি পাওয়ায় প্রতিপক্ষের উপর হামলা, সংঘর্ষ, কৃষক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : আধিপত্য বিস্তার নিয়ে মাগুরায় সদর উপজেলার আমুড়িয়া গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আলম মোল্যা নামে এক কৃষক নিহত এবং এ ঘটনার জের ধরে অন্তত ২০টি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

নিহত আলম মোল্যা (৩৫) আমুড়িয়া উত্তর পাড়ার তোজাম মোল্যার ছেলে।

এলাকাবাসি জানায়, সদর উপজেলার আমুড়িয়া গ্রামটি দুটি সামাজিক দলে বিভক্ত। এর একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহিদুল আলম টিপু এবং অপর পক্ষে রয়েছেন ওয়ার্ড বিএনপি সভাপতি মসিয়ার রহমান ও ছাত্রলীগ নামধারি সোহেল রানা। এই দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হামলা মামলার বিরোধ অনেক দিনের।

সম্প্রতি মশিয়ার-সোহেল সর্মথিত সামাজিক দলে থাকা বিএনপি কর্মীদের একটি অংশ আওয়ামীলীগে যোগ দেওয়ায় পক্ষটির শক্তি বৃদ্ধি পায়। যার অংশ হিসেবে তারা প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টা করছিল। অনুষঙ্গ হিসেবে শুক্রবার রাতে মশিয়ার-সোহেল সর্মথিত গ্রুপের মোস্ত, আছুসহ ৮-১০ জন আমুড়িয়‍া উত্তর পাড়ার আলতাফ হোসেনের ছেলে খয়েরকে ধাওয়া দেয়। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। যার বহিপ্রকাশ ঘটে শনিবার ভোরে।

উভয় পক্ষই ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের হামলায় জাফর, সিকিম, মফিজ এবং সাজ্জাদ নামে চারজন আহত হয়। যাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে শত্রুজিতপুর ফা‍ঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিন্তু সকাল ৮ টার দিকে আমুড়িয়া উত্তর পাড়ার তোজাম মোল্যার ছেলে আলম মোল্যা (৩৫) পরিস্থিতি নিরাপদ মনে করে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তাকে একাকি পেয়ে মসিয়ার-সোহেল সমর্থকরা কুপিয়ে মারাত্মক জখম করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে গ্রামবাসিরা জানায়।

এদিকে আলম মোল্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আমুড়িয়া গ্রামের অন্তত ২০ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া‍ গেছে।

এ ঘটনায় উভয় পক্ষই প্রতিপক্ষকে দোষি করে বক্তব্য দিয়েছেন।

মাগুরা সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology