আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

ইনসেপ্টার সহযোগিতায় ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ফেলোশীপ’ প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এবং বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এর উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সহযোগিতায় প্রথমবারের মতো ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ট্রাভেল ফেলোশীপ’ প্রদান করা হয়েছে।

প্রথমবারের মতো এই ফেলোশীপের জন্য মনোনীত হয়েছেন ইউনাইটেড হাসপাতালে  ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ বিভাগে কর্মরত ডা. মোহাম্মদ সালাহউদ্দিন।

এই ফেলোশীপের আওতায় তিনি দুই সপ্তাহের জন্য আমেরিকাতে ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ এর উপর সমসাময়িক বাস্তব ও ব্যবহারিক ধারণা লাভ করতে পারবেন-যা দেশের চিকিৎসাসেবা ও মান উন্নয়নে ভূমিকা রাখবে।

এ উপলক্ষ্যে ১৪ জানুয়ারি শনিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক  চিকিৎসকদের অংশগ্রহণে এক ‘অ্যাওয়ার্ড সিরিমনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পিএইচএ-এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) প্রেসিডেন্সী প্রফেসর আরিফ আহসান, প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোহাম্মদ ওমর ফারুক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সেলস এবং ডিস্ট্রিবিউশন-এর জিএম মো. আশরাফ উদ্দিন এবং ডিজিএম (মার্কেটিং) মো. মিজানুর রহমানসহ আরও অনেকেই বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পিএইচএ-এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম  বলেন, ‘দেশের হেলথ কেয়ার এবং হেলথ এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে চিকিৎসকদের সমসাময়িক জ্ঞান আরও বৃদ্ধির বিকল্প নেই। সেক্ষেত্রে এ ধরনের ফেলোশীপ — — ক্ষেত্রের বিশেষায়িত চিকিৎসকদের শুধু জ্ঞান বৃদ্ধি করবে না, সমাজের প্রতি তাদের দায়িত্বও আরও বৃদ্ধি করবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology