আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

উন্নয়ন কর্মাকাণ্ড এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : গণ মাধ্যমের সহযোগিতা ছাড়া সুশাসন ও উন্নয়ন সম্ভব নয়। ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড বেগবান হতে পারে। সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর রবিবার নিউজ-টুয়েন্টি ফোর চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন।

সকালে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিক শামিম আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবু বাসার আখন্দ, রূপক আইচ, শফিকুল ইসলাম শফিক, কবি সাগর জামান, জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।

আলোচনা সভায় প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বিগত সময়ে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় ঠিকাদারদের কাজের মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের এ সংক্রান্ত সংবাদ পরিবেশনকে ইতিবাচক বলে উল্লেখ করেন। এ সময় তিনি আগামী দিনগুলোতে জেলার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য উপস্থিত অন্যান্যদের নিয়ে নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology